ধর্মপাশা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা কৃষকলীগের উদ্যোগে শনিবার দুপুরে হাসপাতাল রোডস্থ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক সুলতান আহমেদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম। বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক নয়ন মিয়া, সেলবরষ ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক অ্যাড. ইসলাম
উদ্দিন, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের আহবায়ক আলী আহম্মদ তালুকদার প্রমুখ ।