- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মুক্তিযোদ্ধাদের জঙ্গি বিরোধী মানববন্ধন

ধর্মপাশা  প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে গুপ্তহত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুজিবুর রহমান।
এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, সদর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার প্রমুখ।

  • [১]