- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোটসহ ঈদ উপহার বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে মুজিব কোট, চাদর ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। মুক্তিযোদ্ধাদের ৫৮ জনকে মুজিব কোট ও ৪৫ জনের মাঝে চাদরসহ প্রত্যেকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান মজুমদার, মুক্তিযোদ্ধা এটিএম নাজিমউদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।

  • [১]