ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় স্থানীয় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে মৃত্যুবীমার টাকা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সঞ্জয় রায় চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মো.শাহীনুল হাসান।
অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন তালুকদারের স্ত্রী হীরা রানী তালুকদারের হাতে নগদ ৫৫ হাজার ২৪১ টাকা মৃত্যুবীমার আর্থিক আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এছাড়াও ওই শিক্ষকের ১ লাখ ১৬ হাজার ৬৫৫ টাকা বকেয়া ঋণ মওকুফ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি রাকেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সামিউল কিবরিয়া প্রমুখ।