ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেলবরষ ইউনিয়নের সামাজিক সংগঠন ‘আলোর মিছিল’ শুক্রবার সকাল ৯টায় গাবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় ওই ইউনিয়নের ১৮টি বিদ্যালয়ের ২০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
সংগঠনের সমন্বয়কারি হাবিবুর রহমান বাপ্পা
জানান, ২০১৪ সাল থেকে তাঁরা এ কার্যক্রম শুরু করেছেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণকারি মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।