- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মোটরসাইকেল ও মাদকদ্রব্য উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় বাজারে সন্দেহজনক অবস্থায় এক মোটরসাইকেল চালককে আটক করে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় ইয়ারমিন মিয়া নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী। পরে সে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেল চালক ইয়ারমিন মিয়া ওই ইউনিয়নের গোলকপুর বাজার থেকে একটি কার্টুন তার মোটরসাইকেলের পিছনে বেধে সুখাইড় বাজারে নিয়ে আসে। এতে স্থ্নাীয়          
এলাকাবাসী সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে কোনো সঠিক তথ্য না দিয়ে এলোমেলো কথা বলে। পরে ওই ব্যক্তিকে আটক করে ধর্মপাশা থানায় খবর দেয়। রাত নয়টার দিকে থানা পুলিশ সেখানে গিয়ে মোটরসাইকেলসহ কার্টুন জব্দ করে। কার্টুনের ভেতর ক্যালিফস মেডিসিন নামের ১০০ মিলিগ্রাম ওজনে ১৬টি কাঁচের বোতল পাওয়া যায়। ওই ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় এক ইউপি সদস্যের হেফাজতে রয়েছে।
ধর্মপাশা থানা এ্সআই শেখ মো. রুবেল বলেন, কাঁচের বোতলের গায়ে ক্যালিফস লেখা রয়েছে। এগুলো নেশা জাতীয় দ্রব্য কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • [১]