- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মোবাইলের দোকানে চুরি

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা হাসপাতাল রোডস্থ ত্রিমুখী মোড়ের আনন্দ সুপার মার্কেটে ঈশা মিডিয়া ইলেকট্রনিক্স নামের একটি মোবাইলের দোকানে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক বিপ্লব চন্দ্র দাস বিষয়টি মঙ্গলবার দুপুরে ধর্মপাশা থানায় লিখিতভাবে জানিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিপ্লব চন্দ্র দাস সোমবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসা যান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি দোকান খুলে  দেখেন তাঁর দোকানের টিনের চাল খুলে কে বা কারা দোকানে ঢুকে একটি ল্যাপটপ, ১৬টি মেমোরি কার্ড, মোবাইল রিচার্জ কার্ড ও ক্যাশবাক্সে থাকা নগদ       
পাঁচ হাজার টাকাসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ধর্মপাশা থানার এএসআই মো.আব্দুল করিম জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]