ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আজিজ মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজিজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের লংকা পাথারিয়া গ্রামের এলাহী বক্সের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ওই গ্রামের সামনের একটি আম গাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার এসআই মো. লুৎফুর রহমান জানান, আজিজ মিয়া মানসিক রোগে ভোগছিলেন বলে পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন। এ ব্যাপারে থানায় একটি অপমত্যু মামলা হয়েছে।