- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় যুবলীগের আনন্দ মিছিল

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমনকে অভিনন্দন জানিয়ে ধর্মপাশায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এ উপলক্ষে স্থানীয় দলীয় কার্যালয় থেকে এক  আনন্দ মিছিল বের করা হয়। মিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে ও সদস্য তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান ফুল মিয়া, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক মামুনুর রহমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম ওয়াসিম, যুবলীগ নেতা নূরনবী হাসান, সেলবরষ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল আমিন খান, জাকির হোসেন প্রমুখ।

  • [১]