- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় যুবলীগের আনন্দ মিছিল

ধর্মপাশা প্রতিনিধি
জেলা যুবলীগের নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক খায়রুল হুদা চপলসহ ওই কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে ধর্মপাশায় আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার বিকেল উপজেলা যুবলীগের নেতাকর্মীরা এ আনন্দ মিছিলের আয়োজন করে।
শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা মুরাদ আহমেদ, তরিকুল ইসলাম পলাশ, সেলবরষ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধান, নূর নবী হাসান, রাসেল চৌধুরী, হাসান আহমেদ কামরান প্রমুখ।

  • [১]