- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় যুবলীগের কর্মী সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা আওয়ামী রাজনীতিকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন। ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদারের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, শাহ আব্দুল বারেক ছোটন, লূৎফুর রহমান উজ্জ্বল, সদস্য তরিকুল ইসলাম পলাশ, আকিকুর রহমান, ওয়াসিম মজুমদার, নূর রহমান তুষার,  ছাত্রলীগ নেতা আবু সাদাত তিতাস, আল আমিন খান, শামসুল আলম, সুহান আহমেদ, সাদরুল আমিন, জাকারিয়া হাসান রাতুল।
কর্মীসভা শেষে সিন্ধান্ত নেওয়া হয় আগামী ২৪ জুলাই স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

  • [১]