ধর্মপাশা প্রতিনিধি
আগামী ২৯ অক্টোবর ধর্মপাশায় যুবলীগের সম্মেলনকে সফল করার লক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের একাংশের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা যুবলীগ সদস্য, নাদির আহমেদ, তরিকুল ইসলাম পলাশ, নূর নবী হাসান, পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক এরশাদ আখন্দ, সেলবরষ ইউনিয়ন যুবলীগের সভাপতি দোলা মিয়া, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির, ধর্মপাশা সদর ইউনিয়নের আহ্বায়ক আকিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মজুমদার, মোশারফ হাসান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কাজল আহমেদ প্রমুখ। সভা শেষে ৫টি ইউনিয়নের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা স্ব স্ব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট হস্তান্তর করা হয়।
পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সফল ও সার্থক করা লক্ষে যুবলীগের নেতাকর্মীরা উপজেলা সদরে এক মিছিল বের করে।