- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা গ্রাম থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে ধর্মপাশা থানার পুলিশ ঝন্টু বর্মণ (১৯) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
জানা যায়, ঝন্টু বর্মন গত শনিবার বিকেল চারটার দিকে পাথারিয়াকান্দা গ্রামের পিছনে সোনামড়ল হাওরে তাদের বোরো জামিতে সেচের পানি দিতে যান। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায়            
খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পায়নি। রোববার সকালে স্থানীয় লোকজন পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মেরা গাছের ডালের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে দুপুর বারটার দিকে ধর্মপাশা থানার পুলিশ সেখানে গিয়ে ঝন্টু বর্মনের লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • [১]