- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় শাড়ি লুঙ্গি বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় তিনশ দরিদ্র নারী পুরুষের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের গাবি গ্রামের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদারের পরিবারের সদস্যদের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন, ইউপি সদস্য শওকত আলী, সাজিদুল হক, আতিকুল ইসলাম প্রমুখ।

  • [১]