- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় শিক্ষকদের মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার উত্তর করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সম্ভ্রমহানির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তির দাবিতে ধর্মপাশায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষকের নিরাপত্তা চাই ও শিক্ষক সুরক্ষা আইন চাই’ এই দাবিকে সামনে রেখে রোববার বিকেল তিনটায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এ কর্মসূচির       আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককেরা অংশ নেন। বক্তব্য দেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুফেল আহমেদ বাচ্চু, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু।

  • [১]