ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের খন্ডকালীন শিক্ষক ও কবি শহীদ উল্লাহ আকন্দ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠান মিলনায়তনে আয়োজিত শোকসভায় অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক রমাপদ চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য মোস্তাক আহমেদ, সাবেক শিক্ষক বসন্ত বিশ্বাস, শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, জসিম উদ্দিন মোল্লা, স্বপন কানু প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শহীদ উল্লাহ আকন্দ গত ২৭ ফেব্রুয়ারি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।