- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় শিশুদের আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বেসরকারি সংস্থা পারটিসিপেটরি একশন ফর রুরাল ইনোভেশনের (পারি) উদ্যোগে শিশুদের আনন্দ উৎসব ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা এপির অর্থায়নে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিবন্ধিত ২৫ জন শিশু ও শিশুদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পারির কমিউনিট ডেভলমেন্ট অফিসার স্বপন সরেনের পরিচালনায় ও প্রোগ্রাম ম্যানেজার অতুল মারান্ডীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা এপির ম্যানেজার সাগর জন কস্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, উপজেলা সমাজেসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, সমকাল প্রতিনিধি এনামুল হক। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে নিয়ে শিশুরা আনন্দ উৎসবের কেক কাটে ও অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে এবং শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

  • [১]