- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় শিশুদের জন্মদিন পালন ও উপহার বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নিবন্ধিত শিশু ও কমিউনিটি শিশুদের জন্মদিন পালন এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ধর্মপাশা এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্থানীয় গণমিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে এপির এরিয়া প্রোগ্রাম অফিসার সাগর জন কস্তার সভাপতিত্বে ও স্পন্সরশীপ কর্মকর্তা সুমন কুবি’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার নিরাপদ হালদার। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, গণমাধ্যমকর্মী সাজিদুল হক প্রমুখ। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৯ জন শিশুর প্রত্যেককে ১টি করে স্কুল ব্যাগ, ১টি ছাতা, ৩টি সাবান ও ১প্যাকেট করে মাস্ক উপহার দেওয়া হয়।

  • [১]