- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় শিশুর লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন উধবাখালী নদী থেকে কলি আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কলি আক্তার মধ্যনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা মাফিজ মিয়ার মেয়ে। শনিবার সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী কলির লাশ উদ্ধার করে। জানা যায়, ওইদিন দুপুরে কলি আক্তার বাড়ির সামনে খেলা খেলাধুলা করছিল। এক পর্যায়ে তার অনুপস্থিতি টের পেয়ে পরিবারের ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করে তার লাশ উবধাখালী নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করে। মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল হক এ মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

  • [১]