ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অমিত সিংহকে আহ্বায়ক, জাকারিয়া হাসান রাতুলকে যুগ্ম আহ্বায়ক ও সাহস আহমেদকে সদস্য সচিব করে গত বৃহস্পতিবার কমিটির অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহ্বায়ক নুর মোহাম্মদ স্বজন । তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।