- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
করোনা পরিস্থিতির কারণে ধর্মপাশা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনয়িনের অসহায় হয়ে পড়া ৫০ জন শ্রমিকের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এ সময় শ্রমিক সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

  • [১]