- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় শ্রমিক দিবস পালিত

ধর্মপাশা প্রতিনিধি
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও ধর্মপাশা পূর্ব বাজারস্থ ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পৃথক র‌্যালি বের হয়। র‌্যালি দুটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে যৌথ আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। পূর্ব বাজারস্থ ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের উপদেষ্ট ও সাবেক ইউপি সদস্য আবুল কাসেমের পরিচালনা বক্তব্য দেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৗধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ছফেদ আলী, অটো-বাইক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মিয়া, মোটরবাইক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুকন উদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, লেগুনা মালিক সমিতির কোষাধ্যক্ষ জীবন আহমেদ এরশাদ প্রমুখ।

  • [১]