- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় সংঘর্ষে আহত ৪০

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইজারা নামক ডোবা দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর ও বানারসীপুর গ্রামবাসীর মধ্যে রাজনার ভিটা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, জয়শ্রী ইউনিয়নের ইজারা ডোবা নিয়ে সরস্বতীপুর ও বানারসীপুর গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে     
চলছিল আসছিল। গত শনিবার দুপুরে বানারসীপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য আয়নাল মিয়া ওই ডোবা সেঁচে মাছ ধরার জন্য তার লোকজনকে নিয়ে একটি শ্যালো মেশিন বসায়। সরস্বতীপুর গ্রামের লোকজন বিষয়টি খবর পেয়ে রাত দশটার দিকে শ্যালো মেশিন উঠিয়ে নিয়ে যায়। এ নিয়ে রোববার সকাল দশটার দিকে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে আজিজুল মিয়া, আক্তার হোসেন, সামছু মিয়া, গোলাম মৌলা, সোয়াব মিয়া, আজিবুর মিয়া, তৌফিক মিয়া, শুক্কুর আলী, আব্দূুল জব্বার, মোতালিব মিয়া, আক্তার মিয়া, ফেরদৌস মিয়া, রতন মিয়া, খসরুল আলম, পাভেল মিয়া, সাজল, জয়তারা বিবি ও লক্ষèীমা বেগমকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাহেরা খাতুন, জসিম উদ্দিন, সামছু মিয়া, রহিমা বেগম, ফজর আলী, আসমা বেগম ও শুক্কুর আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধর্মপাশা থানার এসআই শেখ মো. রুবেল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করেনি।

  • [১]