- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় সংবর্ধিত হবেন তরুণ বিজ্ঞানী জহিরুল

ধর্মপাশা প্রতিনিধি
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের ডিভাইস আবিস্কারক তরুণ বিজ্ঞানী ড. মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকীকে ধর্মপাশায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হবে। ড. মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকী ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের সন্তান এবং তিনি বাদশাগঞ্জ পাবলিক হাই   
স্কুলের সাবেক ছাত্র।
তাঁর আবিস্কৃত ডিভাইস ব্যবহার করে ঘরে বসেই যে কেউ কম খরচে ক্যানসার শনাক্ত করতে পারবে। তরুণ এ বিজ্ঞানীর গবেষণাটির ফলাফল আন্তার্জাতিক স্বীকৃত দ্য রয়েল সোসাইটি অব কেমিস্ট্রি জার্নাল ন্যানোস্কেল, দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নাল অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি এবং রয়েল সোসাইটি অব কেমিক্যাল কমিউনিকেশনসে প্রকাশিত হয়েছে। আবিস্কৃত ডিভাইসটি ক্যানসার শনাক্ত করার পাশাপাশি শরীরে ক্যানসারের হ্রাস, বৃদ্ধি পর্যবক্ষেণ করতে সক্ষম। বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আলাল উদ্দিন জানান, তরুণ এ বিজ্ঞানীকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

  • [১]