ধর্মপাশা প্রতিনিধি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার সচেতন মুলসিম জনতার উদ্যোগে বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশে বাজার জামে মসজিদের ইমাম হাফেজ বজলুর রহমানের সভাপতিত্বে ও মুফতি আবুল বাশারের পরিচালনায় বক্তব্য দেন হাসপাতাল জামে মসজিদের ইমাম মুখলেছুর রহমান, বৌলাম জামে মসজিদের ইমাম ফয়সাল আহমেদ, ধর্মপাশা ডিগ্রি কলেজ মসজিদের ইমাম রফিকুল ইসলাম, বাদশাগঞ্জ মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন, মাওলানা আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা রফিকুল হাসান চৌধুরী প্রমুখ।