ধর্মপাশা প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচন ২০১৬ কে সামনে রেখে ধর্মপাশায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ৩নং ওয়ার্ড (ধর্মপাশা, সেলবরষ, জয়শ্রী, সুখাইড় রাজাপুর উত্তর, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন) সম্ভাব্য সদস্য প্রার্থী ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মুরাদ। রোববার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সংগঠন নিউজ ডেস্ক কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান শেলি, দৈনিক প্রথম আলো প্রতিনিধি সালেহ আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, সমকাল ও দৈনিক সুনামগঞ্জের খবর প্রতিনিধি এনামুল হক এনি, দৈনিক আমাদের সময় ও উত্তরপূর্ব প্রতিনিধি সাজিদুল হক সাজু, দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি চয়ন কান্তি দাস, দৈনিক সুনামগঞ্জের ডাক প্রতিনিধি এমএমএ রেজা পহেল প্রমুখ। শামীম আহম্মেদ মুরাদ মতবিনিময়কালে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তাঁর বক্তব্য তুলে ধরেন।