ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা সাইবার দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার সুনামগঞ্জ জেলা সাইবার দলের সভাপতি ফরহাদ শাহ ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন যৌথভাবে এ কমিটি অনুমোদন দেন। কমিটি অনুমোদন দেওয়ায় ধর্মপাশা উপজেলা সাইবার দল এক আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা বিএনপির পূর্ববাজারের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সাইবার দলের নির্বাহী সদস্য আব্দুর রহমান বাদল। সভায় বক্তব্য দেন, উপজেলা সাইবার দলের সভাপতি নূর হোসেন শাহীন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাঞ্চন আহমেদ প্রমুখ।