ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী বাজারে সানবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ উপল্েক্ষ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কিশোরগঞ্জ পূর্ব বিভাগের নৌ পুলিশের পরিদর্শক ফজলুর রহমান মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার. জয়শ্রী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সানবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।