ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন সিপিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ। সম্মেলনে আব্দুল আউয়ালকে সম্পাদক ও আজিজুর রহমানকে সহ-সম্পাদক করে মধ্যনগর থানা শাখার কমিটি গঠন করা হয়।