ধর্মপাশা প্রতিনিধি
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় অস্বচ্ছল ও অসহায় ৭জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান’র সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কৃষি কর্মকর্তা মো. নাজমুল হাসান, সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরায়েজী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার অনিল চন্দ্র বিশ্বাস প্রমুখ।