- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

ধর্মপাশা প্রতিনিধি
বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে আগামীকাল বুধবার জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের ধর্মপাশায় আগমন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাম শিকদার, সহ-সভাপতি      সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিবুর, প্রচার সম্পাদক হান্নান শাহ, দপ্তর সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।

  • [১]