ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা প্রসবসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ওই পরিবার কল্যাণ কেন্দ্রে এর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও বেসরকারি সংস্থা কেয়ার জিএসকের যৌথ উদ্যোগে এ সেবা কার্যক্রম পরিচালিত হবে। পরে জয়শ্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) ডা. মিজানুর রহমান রনি, ইউএফপিএ
মো. মাহমুদুল হাসান, কেয়ার জিএসকে উপজেলা সমন্বয়কারী জসিম উদ্দিন, জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ, জয়শ্রী ইউনিয়নের এফপিআই মো. সাজল আমিন প্রমুখ।