- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় ২ মাদকসেবীর কারাদণ্ড

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জাহাঙ্গীর (২৫) ও সাদ্দাম (২৬) নামের দুই মাদকসেবীকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এ দ-াদেশ দেন। মাদকসেবী জাহাঙ্গীরের বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর ও সাদ্দামের বাড়ি নেত্রকোণার বারহাট্টা উপজেলার নামাপাড়া গ্রামে।
ধর্মপাশা থানার এএসআ্ই জগন্নাথ চন্দ্র রায় জানান, ওইদিন সকালে গাঁজা সেবনের দায়ে জাহাঙ্গীর ও  সাদ্দামকে উপজেলার ত্রিমুখী মোড় থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জাহাঙ্গীরকে পনের দিনের ও সাদ্দামকে পাঁচদিনের কারাদ- দেওয়া হয়।

  • [১]