ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে। ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় কাপড়ের দোকান ও মনোহারি দোকানসহ চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১১হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর।