ধর্মপাশা প্রতিনিধি
অকাল বন্যায় একের পর এক হাওরের ফসলডুবির ঘটনায় ধর্মপাশা উপজেলাকে দুর্গত উপজেলা হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা ধর্মপাশাবাসী নামের একটি সামাজিক সংগঠন বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন সংগঠনের আহবায়ক এনামুল হক এনাম, সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আহমদ, প্রথমআলো প্রতিনিধি সালেহ আহমদ, সংগঠনের সদস্য সচিব সাংবাদিক চয়ন কান্তি দাস, কৃষক নেতা সাইফুর রহমান কাঞ্চন, ছাত্রনেতা দোলোয়ার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, বাঁধের কাজে পিআইসি, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে উপজেলার ৮২ টি হাওরের মাঝে ৬৫ টি হাওর ইতোমধ্যে তলিয়ে গেছে। এ সব দুর্নীতিবাজ
ব্যক্তিদের শাস্তি দাবি করেন। সেই সাথে ধর্মপাশা উপজেলাকে দুর্গত উপজেলা ঘোষণাসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকারের কাছে দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জ সময়ের ধর্মপাশা প্রতিনিধি তরিকুল ইসলাম পলাশ, ধর্মপাশা উদীচীর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদেরসময়ের ধর্মপাশা প্রতিনিধি সাজিদুল হক, ইউপি সদস্য উজ্জল মিয়া, রিপন মিয়া, আব্দুল মজিদ, ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য সবুজ মিয়া, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেনিয়ার খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।