- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশা উপজেলায় শহীদ মিনার নেই ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে

এনামুল হক এনি, ধর্মপাশা
ধর্মপাশা উপজেলার নি¤œমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম ও দাখিল মাদ্রাসাসহ মোট ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থায়ী ভিত্তিতে বাঁশ, কাঠ ও কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, উপজেলার নি¤œমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম মাদ্রাসা ও দাখিল মাদ্রাসাসহ ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার রয়েছে। বাকি ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। প্রতিষ্ঠানগুলো হল ধর্মপাশা ডিগ্রি কলেজ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ, ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ   
 বিদ্যালয়, মহেষখলা উচ্চ বিদ্যালয়, চামরদানী উচ্চ বিদ্যালয়, গোলকপুর আব্দুল হাফেজ স্কুল এন্ড কলেজ, একতা নি¤œমাধ্যমিক বিদ্যালয়, আবিদনগর উচ্চ বিদ্যালয়, খয়েরদিচর আলিম মাদ্রাসা, জামিয়া হাতেমিয়া দাখিল মাদ্রাসা, নোয়াগাঁ দাখিল মাদ্রাসা ও মহেষখলা দাখিল মাদ্রাসা। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় বরাদ্দ পেলেই আমরা শহীদ মিনার নির্মাণ করব।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছীন কবীর বলেন, যে সকল বিদ্যালয়ে শহীদ মিনার নেই তারা যদি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন তাহলে উপজেলা প্রশাসন থেকে তাদের সর্বাত্মক সহায়তা করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন যৌথ ভাবে এই কাজটি করে। তাঁরা যদি আমাদের কাছে সহায়তা চায় তবে জেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে।

  • [১]