- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আনন্দ মিছিল

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে ফয়সাল মজুমদার ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিব তালুকদারকে নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে কলেজ শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টায় ধর্মপাশা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পরে কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষক ও ছাত্রলীগের
নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হাসান মৌলা ও সহ-সভাপতি অমিত সিংহ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকী, অর্থনীতি বিষয়ের প্রভাষক প্রাণতোষ সরকার, সমাজকর্ম বিষয়ের প্রভাষক মামুন মিয়া, পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের কোষাধ্যক্ষ আবু সাদাত তিতাস, কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফয়সাল মজুমদার, সাধারণ সম্পাদক রাজিব তালুকদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজ শাখা ছাত্রলীগ নেতা শামসুল আলম, পঙ্কজ, রাতুল, পলাশ, মাসুদ, শুভ, তুহিন, হানিফ, সাদরুল, পিয়াস, সোহান, ফারুক, আসিফ, মামুন প্রমুখ।

  • [১]