ধর্মপাশা প্রতিনিধি
১৯৭১ সালের ৮ ডিসেম্বর ধর্মপাশা উপজেলা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। এর আগের দিবাগত ভোর রাতে পাকহানাদার বাহিনীর সাথে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম দিয়ে মোহনগঞ্জের দিকে পালিয়ে যায়। এই যুদ্ধে আব্দুল হাই ও মোফজ্জল হোসেন নামের দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
ধর্মপাশা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন বলেন, ‘এ দিনটি এলে মনের মধ্যে এক বিশেষ ধরনের আনন্দ অনুভব করি। এ আনন্দ আজীবন থাকবে বাঙালির মনে।’