ধর্মপাশা প্রতিনিধি
বিজয় র্যালি ও পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ধর্মপাশা মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে এসে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তালেব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, কেয়ার জিএসকের উপজেলা ব্যবস্থাপক জসিম উদ্দিন প্রমুখ।
জানা যায়, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর দিবাগত ভোর রাতে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম দিয়ে মোহনগঞ্জের দিকে পালিয়ে যায়। এই যুদ্ধে আব্দুল হাই ও মোফজ্জল হোসেন নামের দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন।