ধর্মপাশা প্রতিনিধি
১৯৭১ সালের ৮ ডিসেম্বর ধর্মপাশা শত্রু মুক্ত হয়। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর দিবাগত ভোর রাতে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে ১১ সেক্টরের অধীনে থাকা মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে আব্দুল হাই ও মোফাজ্জল হোসেন নামে দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং পাক হানাদার বাহিনীর তিন
জন মারা যায়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানী হানাদার বাহিনী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার জোয়ালভাঙ্গা হয়ে মোহনগঞ্জের দিকে পালিয়ে যায়। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উদীচী শিল্পীগোষ্ঠা ধর্মপাশা উপজেলা শাখা সংসদের উদ্যোগে উপজেলা সদরের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন ও মোমবাতি প্রজ্জলিত করা হয়। উদীচীর অস্থায়ী কার্যালয়ে বিকেল তিনটায় স্থানীয় শিল্পীরা বিভিন্ন দেশাত্ববোধক সংগীত পরিবেশন করে।