- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশা সদর ইউনিয়নে আ.লীগের প্রার্থী বাছাই সভা

ধর্মপাশা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বাছাই উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আজিজুল হক পিকে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনে এতে উপস্থিত ছিলেন, উপজেলা  
আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবির, ফখরুল ইসলাম চৌধুরী, আবদুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, আইন বিষয়ক সম্পাদক মামুনুর রহমান পুরকায়স্থ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সুলতান উদ্দিন তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
বর্ধিত সভায় ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ আহমেদ জুয়েল দলীয় প্রার্থী হিসেবে মনোয়ন পাওয়ার জন্য প্রার্থী হন।
দলীয় প্রার্থী বাছাইয়ে একাধিক প্রার্থী থাকায় বর্ধিত সভায় একক প্রার্থী বাছাই করা হয়নি। তবে চারজন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন যাবত তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে নিজের অবস্থান যেমন শক্ত করেছেন তেমনি দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরীও নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন আদায় করেছেন বলে জানা যায়। অন্য প্রার্থীরাও পিছিয়ে নেই নির্বাচনী প্রচারণায়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক মুজিবুর রহমান জানান, বর্ধিত সভায় প্রথমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নাম প্রস্তাব করা হয়। এ সময় প্রস্তাবকারীর পাশাপাশি উপস্থিত থাকা তৃণমূলের ১০/১৫ জন নেতাকর্মী কণ্ঠভোটে শামীম আহমেদ বিলকিসকে সমর্থন করেন।
এ সময় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ আহমেদ জুয়েলে নাম প্রস্তাব করা হয়।

  • [১]