ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা সদর ইউনিয়নে ২৯৩ জন ভিজিডি কার্ডধারীর মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে মার্চ ও এপ্রিল মাসের ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, তদারকী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, ইউপি সচিব তাহেরুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ।