- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশা সীমান্তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মহিষখলা সীমান্তে ৫৫ পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। রবিবার বিকেলে তাকে আটক করা হয়। মঞ্জুরুল ইসলাম বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আ. কাদেরের ছেলে।
বিজিবি জানায়, মঞ্জুরুল ইসলাম দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। মঞ্জুরুল ইসলাম রোববার বিকেল সোয়া তিনটার দিকে ভারত থেকে বাংলাদেশে ইয়াবা নিয়ে আসছিল। বিষয়টি বিজিবির গোয়েন্দা সূত্রের ভিত্তিতে খবর পেয়ে হাবিলদার রাশেদুল ইসলামের নেতৃত্বে মোহনপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি রংপুর নামক এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার       দেহ তল্লাশী করে ৫৫ পিস ইয়াবা পাওয়া যায় এবং তার ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।
মোহনপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার খন্দকার হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ীকে মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • [১]