ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১লাখ ৮২হাজার ৪১০টাকার কাঠ জব্দ করেছে বিজিবি। উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া ও হোসেনপুর গ্রামের মধ্যবর্তী স্থান থেকে মঙ্গলবার সকালে এই কাঠগুলো জব্দ করা হয়। মোহনপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আহসান উল্লাহ বলেন, জব্দ করা এই কাঠগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।