ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধুবালা গ্রাম থেকে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হাই নামের এই গাঁজা ব্যবস্যায়ীকে গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামে।
ধর্মপাশা থানার এসআই উজ্জল মিয়া জানান, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধুবালা গ্রামের যোগেন্দ্র চন্দ্র দেবনাথ তার নিজ ঘরে বৌলাম গ্রামের আব্দুল হাইকে সাথে নিয়ে গাঁজা বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় যোগেন্দ্র চন্দ্র দেবনাথ দৌড়ে পালিয়ে গেলেও আব্দুল হাইকে গাঁজাসহ সেখান থেকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।