- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় আসার আর কোন সুযোগ নেই এমপি রতন

আমিনুল ইসলাম,তাহিরপুর
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, ২০১৮ সালের মধ্যে সারাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।’ হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের যে কোন পরাশক্তিকে না বলতে পারে । তিনি আরো বলেন,গত ১০ বছরে বাংলাদেশ বিশ্বের রোলমডেল হয়ে দাড়িয়েছে। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু ‍নিয়ে জাতিসংঘসহ বিশ্বময় হয়েছেন বিশ্বশান্তির প্রতিকৃত। চলমান বিশ্ব নেতৃত্বে শেখ হাসিনার লিডারশীপ সকল মহলে প্রশংসিত হচ্ছে। আমরা এখন আর মাথানত করা জাতি নই। তিনি বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বীরত্বথা ইতিহাসের জন্ম দিয়ে যে দেশ মানচিত্র ও পতাকা পেয়েছে সেই বাংলাদেশ আজ বীরদর্পে বিশ্ব নেতৃত্বে আবির্ভুত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বালিজুড়ি ইউনিয়নের দক্ষিনকূল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণকূল ও বড়খলা গ্রামের বিদ্যুৎ উদ্ভোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় আসার আর কোন সুযোগ নেই। যুদ্ধাপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা।এ সরকারের আমলেই সকল যুদ্ধাপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।
বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ নেতা জিয়া উদ্দিনের সঞ্চালনায় বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল জহুরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান,সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি,সহ সভাপতি আলী মর্তূজা,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,বাদাঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ জুনাব আলী,বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা  নিজাম উদ্দিন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,উপজেলা কৃষকলীগ আহবায়ক সেলিম হায়দার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলীয় নেতা মিলন তালুকদার,সেলিম আখঞ্জি,রায়হান উদ্দিন রিপন,ইউপি সদস্য বাবুল মিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ ।

 

  • [১]