দিরাই প্রতিনিধি
এমসি কলেজে ছাত্রলীগ নেতারা কর্তৃক গৃহবধূ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে দিরাইয়ে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫ টায় পৌর সদরের থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহআলমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জুনাইদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, বিএনপি নিতা অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, যুবদল নেতা আল মরিয়াদ তনয় প্রমুখ।