- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্ষণকারীদের বিচার দ্রুত করা হোক

স্টাফ রিপোর্টার
সিলেট এমসি কলেজে তরুণীকে গণর্ধষনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে পল্লী সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ ঘটিকায় শহরের হাছন নগরের আব্দুল আহাদ সাহিদা চেীধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর রহমান, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি মাঠ সংগঠক মো.হাকিমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভা প্রধান করিমুন নেছা, ক্যাশিয়ার রওশুনারা বেগম, সমাজ সেবক মাসুক মিয়া, সবুজ মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন সিলেট এমসি কলেজের তরুণীকে ধর্ষণসহ সারা দেশ ব্যাপী ধর্ষণের যে ঘটনা প্রতিদিন হচ্ছে এসব কিছুর বিচার দ্রুত করা হোক। সমাজের জন্য এটা একটা লজ্জাজনক । আমাদের সবাইকে এদের বিরুদ্ধে লড়তে হবে। ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচারকাজ শেষ করা হোক।

  • [১]