- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধান ও মাছের উৎপাদন বিষয়ে সচেতন থাকতে হবে -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
ভিজিডি কর্মসূচির আওতায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব রায়না আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আইনুর আক্তার পান্না, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা, এ.এস.পি. হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কর্মকর্তা  মো. মাহবুবুর রহমান ও সৈয়দ শাহানাজ মঞ্জুর।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি  মো. মনিরুজ্জামান প্রমুখ।
কর্মশালায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘গত ফসলী মৌসুমে হাওরের ফসল বিনষ্টের কারণে যে খাদ্যাভাব সৃষ্টি হয় তার প্রভাবে চালের দাম কিছুটা বৃদ্ধি        পেলেও আমরা দরিদ্র মানুষের খাদ্য চাহিদা মেটাতে সারা জেলাকে ভিজিডি’র আওতায় নিয়ে আসি। এতে চাউলের বাজার নিয়ন্ত্রণে আসে।’ তিনি আরও বলেন,‘ সারা দেশে যে ধান উৎপাদন হয়, তার প্রায় ১৮ শতাংশ ধান সুনামগঞ্জের হাওরে উৎপন্ন হয়। এ জেলার মাছ দেশের মানুষের প্রোটিনের যোগান দেয়। এবার জেলার ধান ও মাছের উপাদন যাতে কোনওভাবে ব্যাহত না হয় সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।’

  • [১]