- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধামাইল উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক রাধারমন পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী ধামাইল উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে ৩য় ধামাইল উৎসবের উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
আন্তর্জাতিক রাধারমন পরিষদের সভাপতি ডি. চৌধুরী অসিত’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি প্রদীপ পাল নিতাই, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান।
স্বাগত বক্তব্য রাখবেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক রাধারমন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন। অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত প্রবীন লোক সংগীত শিল্পী সুষমা দাশ ও বিশিষ্ট লোক সংগীত শিল্পী কৃষ্ণ চন্দ কে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এরপর শুরু হবে ধামাইল পরিবেশনা।
উৎসবের ২য় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আন্তর্জাতিক রাধারমন পরিষদের সভাপতি ডি. চৌধুরী অসিত’র সভাপতিতে এছাড়াও উপস্থিত থাকবেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পিপি অ্যাড. শামছুন নাহার বেগম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সিলেট কোতোয়ালী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী, সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ। এরপর শুরু হবে ধামাইল পরিবেশনা।
দুই দিনব্যাপী উৎসবে সুনামগঞ্জ নৃত্যাঙ্গন, শতদল শিল্পীগোষ্ঠী, বুলবুল সংগীত নিকেতন, নবনাগরী ধামাইল সংঘ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি, জগন্নাথপুর আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, ছাতক উপজেলা শিল্পকলা একাডেমি, লোকদল শিল্পীগোষ্ঠী, জামালগঞ্জ উপজেলা ধামাইল দল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী, সুন্দরম শিল্পীগোষ্ঠী, আলহ্বাজ জমিরুন নুর উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করবে। উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক রাধারমন পরিষদের সভাপতি ডি. চৌধুরী অসিত ও সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন।

  • [১]